ইতালিতে আজ শহীদ মিনারের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ান্নর ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ইতালির বন্দরনগর বারিতে স্থায়ীভাবে স্থাপন করা হলো শহীদ মিনার।আড্রিয়াটিক সাগরের তীরে বারি শহরে আজ এই শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ উপলক্ষে লার্গো দুয়ে জুনিও পার্কে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টায় শহীদ মিনারের উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। তাঁর সঙ্গে থাকবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।অনুষ্ঠানে গান গাইবেন ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, নিশিতা বড়ুয়া ও রন্টি দাস।গতকাল শুক্রবার সকালে এই প্রতিনিধিদলটি ইতালির উদ্দেশে যাত্রা করেছে।ইতালির বারি শহরের বাংলাদেশ সমিতি সূত্রে জানা গেছে, গত বছর বারি পৌর প্রশাসন ভাষাশহীদদের জন্য স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন দেয়।