ইতালিতে সম্মানিত হচ্ছেন তারান্তিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক রোম চলচ্চিত্র উত্সব আসর থেকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে অস্কার ও স্বর্ণপাম বিজয়ী প্রখ্যাত মার্কিন চলচ্চিত্রনির্মাতা কুয়েন্টিন তারান্তিনোকে। আসছে জানুয়ারিতে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। আগামী মাসে ইতালিতে তারান্তিনোর নতুন ছবি ‘ডিজ্যাঙ্গো আনচেইন্ড’-এর ইউরোপিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এই ছবিতে কাজ করেছেন প্রখ্যাত ইতালীয় সংগীতপরিচালক এনিয়ো মরিকোন। তিনিই রোম চলচ্চিত্র উত্সবের আসরে তারান্তিনোর হাতে আজীবন সম্মাননা তুলে দেবেন। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে কনট্যাক্টমিউজিক। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘ডিজ্যাঙ্গো’ ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ‘ডিজ্যাঙ্গো আনচেইন্ড’ ছবিটি তৈরি করেছেন তারান্তিনো। প্রখ্যাত ইতালীয় অভিনেতা ফ্র্যাঙ্কো নেরো ‘ডিজ্যাঙ্গো’ ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন। ‘ডিজ্যাঙ্গো আনচেইন্ড’ ছবিতেও ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন জেমি ফক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও, কেরি ওয়াশিংটন প্রমুখ।