ইতালিতে 'গাড়িওয়ালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির তৃতীয় আরিয়ানো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে গাড়িওয়ালা। ৩০ জুলাই শুরু হয়েছে এই উৎসব। চলবে ২ আগস্ট পর্যন্ত। আজ ৩১ আগস্ট সেখানে প্রদর্শিত হবে আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবি।
এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশের ৪২টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে বলে জানান এর নির্মাতা। তিনি আরও জানান, ছবিটির ঝুলিতে রয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে জয় করা আটটি আন্তর্জাতিক পুরস্কার।
গাড়িওয়ালা দুই ভাই এবং তাদের মায়ের গল্প। এতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, জগন্ময় পালসহ প্রায় ৪০০ নাট্যকর্মী। ছবিতে অভিনয় করা শিশুশিল্পীরা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। গত ২৫ মে ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। পরিচালক জানান, এ বছরের মধ্যেই ছবিটি বাংলাদেশে মুক্তি দেবেন তাঁরা।