ইতালির উৎসবে ‘বস্ত্রবালিকারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানভীর মোকাম্মেল পরিচালিত প্রামাণ্যচিত্র বস্ত্রবালিকারা ইতালির নোডু আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে। ইতালির ট্রিস্ট শহরে ছয় দিনের এই উৎসব শুরু হবে ৫ মে।ছবির নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্র উৎসবে ‘প্রাচ্যদর্শন: বিশ্বায়ন ও দক্ষিণ এশিয়ার সামাজিক সংকট’ অংশে দেখানো হবে বস্ত্রবালিকারা।বাংলাদেশের গার্মেন্টসশিল্পের নারী-শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে এক ঘণ্টা দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র বস্ত্রবালিকারা। এর চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন। আবহসংগীত করেছেন সৈয়দ সাবাব আলী।