ইতালিয়ান ছবিতে পেনেলোপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনেলোপে ক্রুজ এখন বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে। সেখানে তিনি গেছেন ভেনিশো আল মোন্দো নামের নতুন এক ছবির কাজে। এর পরিচালক সার্জিও ক্যাসতেলিতো। ছবির কাহিনি নেওয়া হয়েছে তাঁর স্ত্রী এবং ইতালির জনপ্রিয় লেখক মার্গারেট মাজানতিনির উপন্যাস থেকে।ছবির কাহিনিতে দেখা যাবে জেমা নামের এক মাকে। তিনি তাঁর কিশোর ছেলেকে নিয়ে থাকেন সারায়েভো শহরে। তাঁর স্বামী প্রাণ হারিয়েছিলেন ১৯৯২-৯৫ সালে বসনিয়ার যুদ্ধে। জেমা চরিত্রে দেখা যাবে পেনেলোপেকে। পিটিআই।