ইতিহাসের অংশ বিয়ন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের অংশ হয়ে গেলেন বিয়ন্স নোয়েলস। সিঙ্গল লেডিস-এর জন্য ‘সং অব দ্য ইয়ার’সহ একাই ছয়টি গ্র্যামি জিতেছেন এই পপতারকা। ‘এটা আমার জন্য ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। ধন্যবাদ দিতে চাই ভক্তদের, যারা পুরোটা সময় আমাকে সমর্থন জুগিয়ে গেছে।’ এক আসরে ছয়টি গ্র্যামি জিতে রেকর্ডবুকে ঢুকে যাওয়ার পর এটাই ছিল বিয়ন্সের অনুভূতি। অবশ্য এমন কিছু যে হতে পারে সেটা বোঝা যাচ্ছিল আগে থেকেই। মোট ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্স। আরেক তারকা টেলর সুইফট পেয়েছেন চারটি পুরস্কার। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, জে-জি এবং কিংস অব লিওন পেয়েছে তিনটি করে পুরস্কার। তৃতীয় সারিতে আছেন লেডি গাগা, এমিনেম এবং এ আর রহমান। তাঁরা সবাই জিতেছেন দুটি করে ট্রফি। ‘এর কোনো তুলনা হয় না। আবারও বলতে হচ্ছে, খোদা সত্যিই মহান।’ সোনালি গ্রামোফোন হাতে নিয়ে বলেছেন ভারতের এ আর রহমান।এদিকে পপসম্রাট মাইকেল জ্যাকসনকে পরম শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে এবারের গ্র্যামিতে। বাবার পক্ষ থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করে মাইকেল জ্যাকসনের দুই সন্তান প্রিন্স মাইকেল এবং প্যারিস। মাইকেল জ্যাকসনের ‘আর্থ সং’ নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নেন সেলিন ডিওন এবং জেনিফার হাডসনের মতো তারকারা। ওয়েবসাইট।