ইথারে ভাসবে নিরব-ঋদ্ধির ভালোবাসার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরব ও ঋদ্ধি
নিরব ও ঋদ্ধি

আলোচিত মডেল, নায়ক ও অভিনেতা নিরব গত বছরের ডিসেম্বরের শেষদিকে ভালোবেসে বিয়ে করেন ঋদ্ধিকে। বিয়ের পর পরই কিছু জটিলতায় পড়েছিলেন তিনি। অবশ্য খুশির খবর হলো, সব জটিলতা পাশ কাটিয়ে নিরব এখন মুক্ত। স্ত্রী ঋদ্ধিকে নিয়ে নতুন জীবনটাকে দারুণ উপভোগ করছেন তিনি। আজ বৃহস্পতিবার রাতে নিরব-ঋদ্ধি দম্পতি হাজির হবেন রেডিও স্বাধীন এফএম ৯২.৪-এ। উরাধুরা ভালোবাসা অনুষ্ঠানে অতিথি হচ্ছেন তাঁরা। অনুষ্ঠানে তাঁরা নিজেদের ভালোবাসার গল্প বলবেন। 
প্রথম আলোকে নিরব বললেন, ‘অনুষ্ঠানের নামটাই অন্য রকম। নামটাই বলে দিচ্ছে কী হতে যাচ্ছে। নিজেদের জীবনের ভালোবাসার গল্প ছাড়াও মজার মজার নানা গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করব। সব মিলিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হবে বলে মনে করছি।’
বিয়ের পর এবারই প্রথম কোনো রেডিওর মুখোমুখি হচ্ছেন নিরব ও ঋদ্ধি। নিরব বললেন, ‘বিয়ের পর বউকে নিয়ে কোনো অনুষ্ঠানে যাচ্ছি তাও আবার সরাসরি। পুরো ব্যাপারটি নিয়ে আমার মধ্যে দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে।’
বিয়ের পর অনেক দিন সব ধরনের কাজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন নিরব। কয়েকটা দিন স্ত্রী ও পরিবারের সবার সঙ্গে কাটিয়েছেন। তবে এখন আর ছুটি কাটানো নয়, আবারও কাজে ফিরছেন তিনি। সামনে ছবির কাজ শুরু করবেন বলে জানান নিরব। 

তিন ঘণ্টার অনুষ্ঠান ‘উরাধুরা ভালোবাসা’র প্রযোজক কায়নাত। আর এটির উপস্থাপনা করবেন ওয়াসেক।