ইথিওপিয়ায় ফ্রিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে প্রথমবারের মতো ইথিওপিয়া থেকে ঘুরে এলেন ফ্রিদা পিন্টো। ফ্রিদা সেখানে গিয়েছিলেন ‘বিকজ আই অ্যাম এ গার্ল’ (বিআইএএজি) কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। প্ল্যান ইন্টারন্যাশনাল নামের একটি উন্নয়ন সংস্থার এ কর্মসূচির উদ্দেশ্য তৃতীয় বিশ্বের নারীদের অধিকার সুনিশ্চিত করা। ফ্রিদা সংস্থাটির শুভেচ্ছাদূত। ২০১২ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। ইথিওপিয়া ঘুরে এসে ফ্রিদা বললেন, ‘আমরা যদি নারীদের শিক্ষা ও ক্ষমতা দিই, তাহলে তাঁরা তাঁদের পূর্ণ শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন। টেনে তুলতে পারবেন পরিবারকে। সমাধান করতে পারবেন বিভিন্ন সমস্যার।’ ইথিওপিয়ার বিভিন্ন স্কুল ও এলাকায় ঘুরে নারীদের এসবই বোঝানোর চেষ্টা করেছেন ফ্রিদা। বলেছেন শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তার কথা। আইএএনএস।