ইনামুল হকের ৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় ইনামুল হকের প্রতি সন্মান জানিয়ে নাগরিক নাট্যাঙ্গনের সংগীত পরিবেশনা l প্রথম আলো
জাতীয় নাট্যশালায় ইনামুল হকের প্রতি সন্মান জানিয়ে নাগরিক নাট্যাঙ্গনের সংগীত পরিবেশনা l প্রথম আলো

নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ একটি আয়োজন। স্লোগান ‘সবার যেথা আপন তুমি সেথায় আপন আমারও’। জাতীয় নাট্যশালার সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে একজন বলছিলেন, স্লোগানটি যথার্থ। ব্যাখ্যাও দিলেন তিনি৷ যঁাকে নিয়ে আয়োজন, সেই নাট্যজন ইনামুল হক শুধু কর্মগুণেই বড় নন, আচার-আচরণেও তিনি অনন্য, সহজেই মানুষকে আপন করে নিতে পারেন। নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে তাঁর নামটি ওতপ্রোতভাবে জড়িত।

শিক্ষাবিদ ও নাট্যজন ইনামুল হক আজ ৭১ পেরিয়ে ৭২-এ পা রাখছেন। একই দিনে তিনি তাঁর প্রিয় নাটকের দল নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে ৫৫ বছর পূর্ণ করবেন। নাট্যাঙ্গনের প্রিয় এই মানুষের জন্মদিন উপলক্ষে দলটি তিন দিনব্যাপী বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয় এ আয়োজন।

সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দীন। উদ্বোধনী দিনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের একবিংশতম নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের নাগরিক নাট্যাঙ্গনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চস্থ হয় নাটক সেই সব দিনগুলো।