ইন্টারনেটে সেরা টুলিসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার নন, এ বছর ইন্টারনেটে ব্রিটিশরা সবচেয়ে বেশিবার খুঁজেছেন ব্রিটিশ সংগীতশিল্পী টুলিসা কন্টোস্টাভলসকে। আর গত বছর ১ নম্বরে থাকা বিবার এবার নেমে গেছেন ৫ নম্বরে। সার্চ ইঞ্জিন ‘বিং’ থেকে এসব তথ্য জানা গেছে। দ্বিতীয় স্থানে আছেন ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন। সেরা ১০-এ কেটের স্বামী প্রিন্স উইলিয়াম জায়গা না পেলেও দেবর প্রিন্স হ্যারি আছেন ৬ নম্বরে। এ বছরটা নানা বিতর্কে বেশ পেরেশানিতেই কাটল এই দুজনের।সম্পর্ক ভাঙা, জোড়া লাগায় সারা বছরই আলোচনায় ছিলেন রবার্ট প্যাটিনসন-ক্রিস্টেন স্টুয়ার্ট জুটি। জুটি হিসেবে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তাঁদেরই। আলাদা করে রবার্ট প্যাটিনসন আছেন ৭ নম্বরে।আর টিভি অনুষ্ঠানের ক্ষেত্রে ‘বিগ ব্রাদার’ ও ‘এক্স ফ্যাক্টর’কে টপকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে টিভি সিরিজ ‘ইস্টএন্ডারস’। এএনআই।