ইন্ডিয়ান আইডল জুনিয়রে শ্রেয়া ঘোষাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের জন্য শুরু হচ্ছে ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’। আর বিশাল-শেখর সংগীত পরিচালক জুটির সঙ্গে এতে বিচারকের ভূমিকায় থাকছেন শ্রেয়া ঘোষাল। পাঁচ থেকে ১৫ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়। এরই মধ্যে কয়েকটি শহরে শুরু হয়ে গেছে এর বাছাই পর্ব। শ্রেয়া নিজেও রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। পেয়েছিলেন খ্যাতি। তিনি ‘স্টার ভয়েস অব ইন্ডিয়া-ছোটে ওস্তাদ’ এবং ‘এক্স-ফ্যাক্টর ইন্ডিয়া’তে বিচারক হিসেবে কাজ করেছেন। আইএএনএস।