ইন্ডিয়ান আইডল সন্দ্বীপের অকালমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দ্বীপ আচার্য
সন্দ্বীপ আচার্য

মাত্র কয়েক বছর আগে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল ২’ জিতে। সন্দ্বীপ আচার্য আবার শিরোনাম হলেন দুঃখজনক কারণে। গত রোববার ভারতের গুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সন্দ্বীপ!

রাজস্থান থেকে উঠে আসা এই সংগীতপ্রতিভা ২০০৬ সালে জিতেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’। মাত্র এক মাস আগে বাবাও হয়েছেন। কিন্তু স্ত্রী আর সদ্যোজাত কন্যাকে রেখে জীবন নদীর ওপারে চলে গেলেন মাত্র ২৯ বছর বয়সে। ১৫ দিন ধরে জন্ডিসে ভুগছিলেন। এ রোগেই মৃত্যু।

সন্দ্বীপের মৃত্যুতে ভারতের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শ্রেয়া ঘোষাল, সনু নিগমসহ আরও অনেকেই জানিয়েছেন শোক। ইন্ডিয়ান এক্সপ্রেস।