ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে মনোজ মুরালির রবীন্দ্রসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় দূতাবাসের আয়োজনে কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বসছে সংগীতের এক মনোজ্ঞ আসর। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এই আয়োজনে রবীন্দ্রসংগীত শোনাবেন মনোজ মুরালি নায়ার আর উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।মনোজ মুরালি নায়ার রবীন্দ্রসংগীতের অঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছেন। শান্তিনিকেতনের এই সাবেক শিক্ষার্থী-শিল্পীর জন্ম দক্ষিণ ভারতে। এর আগে পাঠভবন থেকেও তালিম নিয়েছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন ভারতীয় উচ্চাঙ্গসংগীতে। বাজারে ‘দক্ষিণ পবন’ নামের একটিসহ বেশ কয়েকটি অ্যালবাম আছে তাঁর।উচ্চাঙ্গসংগীতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতেখড়ি প্রয়াত দাদা ও বাবার কাছ থেকেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে খেয়াল সংগীতের ওপর পড়াশোনা করেছেন। ১৯৮৩ সালে সর্বভারতীয় রেডিও খেয়াল প্রতিযোগিতায় সোনার তানপুরা পেয়েছিলেন তিনি। পুনে ভারতজ্ঞান সমাজ থেকে পেয়েছেন স্বর্ণপদক। শান্তনু এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে পড়ান।গুলশান-১-এর ২৪ নম্বর সড়কের ৩৫ নম্বর বাড়ির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এই সংগীত সন্ধ্যা সবার জন্যই উন্মুক্ত।