ইন্দো-বাংলা যৌথ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল পাড়ের সাদা শাড়ি পরা রমণী। আয়না হাতে নিবিষ্ট মনে কেশচর্চায় রত। ‘প্রসাধন’ নামের জলরঙের এই ছবিটি এঁকেছিলেন দেশের প্রখ্যাত শিল্পী পটুয়া কামরুল হাসান। ১৯৭৮ সালে আঁকা চিত্রকর্মটি প্রদর্শিত হচ্ছে রাজধানীর ব্যাসিলিও মডার্ন আর্ট গ্যালারিতে। ভারত ও বাংলাদেশের অন্যতম খ্যাতিমান ১২ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে ‘ইন্দো-বাংলা মাস্টার পেইন্টারস’ নামের যৌথ প্রদর্শনী।শনিবার সন্ধ্যায় মহাখালীর ব্যাসিলিও গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থপতি রবিউল হুসাইন।প্রদর্শনীতে ভারতের যামিনী রায়, এফ এন সুজা, মকবুল ফিদা হুসেন, পরিতোষ সেন, কৃষেণ খান্না ও অঞ্জলী এলা মেনন এবং বাংলাদেশের কামরুল হাসান, আমিনুল ইসলাম, কাজী আবদুল বাসেত, দেবদাস চক্রবর্তী, আবু তাহের ও মনিরুল ইসলামের চিত্রকর্ম রয়েছে। প্রদর্শনী ১৬ জুলাই পর্যন্ত চলবে।