প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসংগীতের প্রথিতযশা শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী গান গাওয়া ও শেখানোর পাশাপাশি গান লেখেন ও সুর দেন। গতকাল তাঁর কথা ও সুরে বিভিন্ন শিল্পীর পল্লিগানের আসর বসে। বাংলাদেশ লোকসংগীত পরিষদের উদ্যোগে আসরটি হয় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।
শুরুতে ছিল আলোচনা। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি নাসরিন ফেরদৌস।
সংক্ষিপ্ত আলোচনা শেষে শুরু হয় গান। শুরুতেই বাংলাদেশ লোকসংগীত পরিষদের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন দুটি গান। এরপর শিল্পী আবদুল আজিজ, নাসরিন হায়াত প্রমুখ সংগীত পরিবেশন করেন।
শেষে মঞ্চে গাইতে আসেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। তিনি প্রথমে শোনান ‘সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই’। এরপর একের পর এক নানা ধরনের গান পরিবেশন করেন এই শিল্পী।