ইফ্ফাত আরা দেওয়ানের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে ইফ্ফাত আরা দেওয়ানের আঁকা ছবি নিয়ে বেঙ্গল শিল্পালয়ে চলছে প্রদর্শনী ‘খেলে যায় রৌদ্র ছায়া’। আজ রোববার প্রদর্শনীর শেষ দিন। এ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে ইফ্ফাত আরা দেওয়ানের একক গানের অনুষ্ঠান। শিল্পী বললেন, ‘এই অনুষ্ঠানে শুধু রবীন্দ্রসংগীতই শোনাব। কবির সার্ধশততম জন্মবার্ষিকীতে ছবি আর গানের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।’ রবীন্দ্রনাথের কোন গানগুলো করবেন? ইফ্ফাত আরা দেওয়ান বললেন, ‘এখনো চূড়ান্ত করিনি। অবশ্যই আমার ভালো লাগার গানগুলো শোনাব।’ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গানের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। আর তা সবার জন্য উন্মুক্ত।