ইবরার টিপু ও ‘স্কোর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু এবার ব্যান্ড গড়েছেন। নাম দিয়েছেন ‘স্কোর’। এ ব্যান্ডের বয়স দুই মাস। এরই মধ্যে ব্যান্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে। টিপু তাঁর নিজস্ব স্টুডিওতে স্কোরের দুটি গানের রেকর্ডিং শেষ করেছেন। বললেন, ‘আমরা নিজেদের প্রথম অ্যালবাম তৈরির কাজ শুরু করেছি। শিগগিরই মঞ্চেও গান করব।’৩১ মার্চ দুপুরে চ্যানেল আইয়ে ‘ওয়ালটন গানে গানে’ অনুষ্ঠানে স্কোরকে সঙ্গে নিয়ে গান করবেন টিপু। বললেন, ‘এখন আমাদের প্রস্তুতি এই অনুষ্ঠান নিয়ে।’স্কোর প্লে-ব্যাক করছে চলচ্চিত্রে। ছবির নাম পরবাসিনী। টিপু জানান, এটি হবে ছবির শিরোনাম গান। গান গাওয়ার পাশাপাশি স্কোর এ ছবিতে অভিনয়ও করবে। ছবিটির বেশির ভাগ গানে সুর দেওয়ার পাশাপাশি ছবির আবহ সংগীত করছেন টিপু। জানালেন, এবারই প্রথম তিনি গান লিখেছেন। আর তাতে কণ্ঠ দিয়েছেন কনার সঙ্গে।স্কোরের সদস্যরা হলেন ইবরার টিপু (পিয়ানো, গিটার ও কণ্ঠ), মানিক (ড্রামস), জন শার্টন (বেস) ও তুহিন (লিড)।