ইভ টিজিং-বিরোধী গানে টিপু ও কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং সমস্যা নিয়ে এবার গান করেছেন ইবরার টিপু ও কণা। গানটির প্রথম লাইন ‘বন্ধ করো ইভ টিজিং, আর নয় নির্যাতন’। এটি লিখেছেন মিজানুর রহমান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। আর গানটির পৃষ্ঠপোষক ওয়ালটন।সম্প্রতি ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এখন মিউজিক ভিডিও তৈরির কাজ হচ্ছে। শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে গানটি। কণা বলেন, ‘এ পর্যন্ত অনেক গানে কণ্ঠ দিয়েছি। কিন্তু ইভ টিজিং নিয়ে তৈরি এ গানটি করতে পেরে অন্য রকম ভালোলাগা কাজ করেছে। গানটার মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে।’কণা আরও বলেন, ‘এটি আমার গাওয়া ভালো গানগুলোর মধ্যে অন্যতম। গানটির মাধ্যমে ইভ টিজিংয়ের ভয়াবহতার পাশাপাশি এর থেকে উত্তরণের বিষয়টিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।’টিপু বলেন, ‘নানা বিষয় নিয়ে গান করেছি। এবার ইভ টিজিংয়ের ব্যাপারে সবাইকে সচেতন করার জন্য গান করলাম। গানটি ইভ টিজিংয়ের সচেতনতা তৈরির ব্যাপারে ভূমিকা রাখতে পারবে।’