ইভা রহমানের ‘মনে আলপনা এঁকেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী ইভা রহমান এর নতুন একক অ্যালবাম ‘মনে আলপনা এঁকেছি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। অ্যালবামটি অডিও সিডির পাশাপাশি ভিসিডি ও ডিভিডি আকারেও প্রকাশিত হচ্ছে। মনে আলপনা এঁকেছি বাজারে এনেছে এটিএন মিউজিক। অ্যালবামটি প্রকাশনা উপলক্ষে এটিএন বাংলা কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) এম শামসুল হুদা, ভাইস প্রেসিডেন্ট (সম্প্রচার) তাশিক আহমেদ, ও অ্যালবামের সুরকার ইবরার টিপুসহ অনেকে।মনে আলপনা এঁকেছি ইভা রহমানের ১৮তম একক। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী ও সুরকার ইবরার টিপু। গানের কথা লিখেছেন শফিক তুহিন, জাহিদ আকবর, ইবরাহীম ফাত্মী, সাগর চৌধুরী, রবিউল ইসলাম জীবন এবং ইবরার টিপু। অ্যালবামের গানের শিরোনামগুলো হলো তুমি শুধু তুমি, এত সহজে, চোখটা ছুঁয়ে মনে আসো, একবার বলো, কেন যেন, একটি দুটি, তুমি আসবে বলে, মেঘের ঘামে, একটা কথাই এবং তুমি আমার। মনে আলপনা এঁকেছি অ্যালবামের গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে বান্দরবান এবং নরসিংদীর মনোরম সব লোকেশনে। নতুন এই অ্যালবামের গান নিয়ে ঈদের দিন রাত দশটা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে শিল্পীর একক সংগীতানুষ্ঠান ‘মনে আলপনা এঁকেছি’।