ইভানের ধ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হতে যাচ্ছেন হলিউডের অভিনেত্রী ও সংগীতশিল্পী ইভান র‌্যাচেল উড। এই সন্তানধারণ ও ক্যারিয়ারের ব্যস্ততা—সব মিলিয়ে মাথা ঠান্ডা রাখা খুব কঠিন নিশ্চয়ই। তাই নিজেই বের করে ফেলেছেন সমাধানের পথ। মাথা নাকি এখন তাঁর বেশ ঠান্ডা। না, কোনো তেল মাথায় দিচ্ছেন না তিনি। দুশ্চিন্তা ও উত্তেজনা কাটাতে বেছে নিয়েছেন ধ্যানের (মেডিটেশন) পথ। ইভান বললেন, ‘১২ বছর বয়স থেকেই মেডিটেশন করি। আমি যে মাধ্যমে কাজ করি, সেখানে দুশ্চিন্তায় ভোগা খুব স্বাভাবিক। তাই কিছু সময় নিই, বসে সমুদ্রের শ্বাস নিই। আসলেই তা আমাকে স্থিরতা দেয়।’ কেবল মেডিটেশনই নয়, যোগব্যায়ামও করছেন নিয়মিত, সঙ্গে চলছে নাচ। আইএএনএস।