ইভার অ্যালবামের মোড়ক খুললেন সৌমিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিক গানের শিল্পী ইভা রহমান এবার রবীন্দ্রসংগীত গেয়েছেন। অ্যালবামের নাম মনে কী দ্বিধা...। বুধবার সন্ধ্যায় কলকাতার এক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খুললেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায়, পরিমল ভট্টাচার্য, সৈকত মিত্র, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ আরও অনেকে।এর আগে ইভা রহমানের গাওয়া আধুনিক গানের ১৩টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তবে এবারই প্রথম তিনি রবীন্দ্রসংগীত গেয়েছেন। মাহফুজুর রহমান জানান, ঢাকায় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে আগামি ১১ মে। আর অ্যালবামটি প্রকাশ করেছে এটিএন মিউজিক।