ইমতিয়াজের হৃদয় আমার প্রকাশ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট ভবন মিলনায়তনের মঞ্চে গান করছিলেন একজন চিকিৎসক। গান শোনার পর সেটা জানলে বিস্মিত হতেন যে কেউ। শিল্পী ইমতিয়াজ আহমেদের শিক্ষক ছিলেন ওয়াহিদুল হক। লন্ডনপ্রবাসী এ শিল্পীর গানের সিডি হৃদয় আমার প্রকাশ হলোর মোড়ক উন্মোচন করা হয় সোমবার সন্ধ্যায়। এ উপলক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের ‘তুমি রবে নীরবে’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান তিনি।
সিডির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া রবীন্দ্রসংগীতের আবেদন ও ইমতিয়াজের গান নিয়ে কথা বলেন প্রফেসর গোলাম মুর্শিদ।