ইমন ও কুসুমের ‘লাল টিপ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গহীনে শব্দ চলচ্চিত্রের পর এবার ইমন ও কুসুম অভিনয় করছেন লাল টিপ ছবিতে। ছবিটি বাংলাদেশের পক্ষে চ্যানেল আই এবং ফ্রান্সের পক্ষে বেনানি ফিল্মস যৌথভাবে প্রযোজনা করছে। এটি নির্মাণ করছেন স্বপন আহমেদ। তথ্য মন্ত্রণালয় থেকে গত সপ্তাহেই যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণের অনুমতি মিলেছে। গত মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।চ্যানেল আই সূত্রে জানা গেছে, এরই মধ্যে ফ্রান্সের কিছু অংশের কাজ শেষ হয়েছে। এখন বাংলাদেশ অংশের কাজ চলছে।বাংলাদেশ ও বিদেশের জীবনযাপন নিয়ে তৈরি করা হয়েছে ছবিটির গল্প। এ ছবিতে ইমন ও কুমুস ছাড়া আরও অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, সোহেল খান, মুনিরা ইউসুফ মেমী, মিশুসহ আরও অনেকে।