ইমন ও মিমের তৃতীয় চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমন ও মিম একসঙ্গে প্রথম অভিনয় করেন জোনাকির আলো ছবিতে। এরপর এই দুই শিল্পীকে নিয়ে আরেকটি ছবির মহরত হয়েছে। নাম তুমি সন্ধ্যার মেঘমালা। ছবিটির কাজ এখনো শুরু হয়নি। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তৃতীয় ছবিতে। নাম পদ্ম পাতার জল। এই ছবির পরিচালক তন্ময় তানসেন জানালেন, ১০০ বছর আগের একটি ঘটনা নিয়ে ছবির গল্প। এই গল্পে একজন বাইজির সঙ্গে সম্ভ্রান্ত পরিবারের ছেলের প্রেম তুলে ধরা হয়েছে। জানা গেছে, ছবিটির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরের মাঝামাঝি, এফডিসিতে। এরপর কাজ হবে ঢাকার বাইরে। তার আগে ২১ নভেম্বর হবে ছবিটির মহরত।