ইমন-মিমের ছোটাছুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির প্রচারণার কাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের নতুন জুটি ইমন ও মিম। কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। ভাগাভাগি করছেন ছবি নিয়ে নানা অভিজ্ঞতা। আসছে ঈদে এই জুটির নতুন চলচ্চিত্র পদ্ম পাতার জল মুক্তি পেতে যাচ্ছে। সেই ছবির প্রচারণার জন্যই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঘুরছেন এই দুই শিল্পী। এরই মধ্যে তাঁরা দুজন গিয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও গার্হস্থ্য অর্থনীতি কলেজে।
এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক তন্ময় তানসেন, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, গল্পকার ও চিত্রনাট্যকার লতিফুল ইসলাম শিবলী, মীরাক্কেলখ্যাত আবু হেনা রনিসহ অনেকে। এই ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, নয়ন খান, রোমানা স্বর্ণা প্রমুখ।