ইমনের কথায় শানের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী শওকত আলী ইমন সময় পেলে গানও লেখেন। এবার তাঁর লেখা দুটি গানে কণ্ঠ দিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শান। ইমনের কথা, সুর ও সংগীত পরিচালনায় গানটি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ ছবিতে ব্যবহূত হবে।ইমন বললেন, ‘আমার সুর ও সংগীত পরিচালনায় এর আগে বেশ কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন শান। সুর ও সংগীতের পাশাপাশি এবারই প্রথম আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে একটি গান লিখেছি বছর দুয়েক আগে। গানটি দেবাশীষ বিশ্বাসের ছবির জন্য লেখা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ছবির কাজটি শুরু না হওয়ায় আর গানটি ব্যবহার করা হয়নি। এখন যখন নতুন করে একই পরিচালক ছবিটির কাজ শুরু করছেন, তখন আগের গানটি ছাড়াও নতুন আরেকটি গান লেখা হচ্ছে। আমার বিশ্বাস, শানের কণ্ঠে দুটি গানই সবার ভালো লাগবে।’জানা গেছে, ভালোবাসা জিন্দাবাদ ছবিতে শান ছাড়াও গান করবেন ভারতের আরেক সংগীতশিল্পী পৃথা।ভালোবাসা জিন্দাবাদ ছবিটি ছাড়াও ইমন এখন বেশ কয়েকটি ছবির সংগীত পরিচালনা করছেন।