ইমনের ছবির শুটিং চার দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন
ইমন

ইমন এবার ছবির শুটিং করতে যাচ্ছেন ফ্রান্স, ইতালি, জার্মানি আর সুইজারল্যান্ডে। ছবির নাম পরবাসিনী। পরিচালক স্বপন আহমেদ। ইমন জানান, আজ মঙ্গলবার সকালে তিনি ফ্রান্স যাচ্ছেন। সেখানে ছবিটির শুটিং শুরু হবে কাল বুধবার। এরপর হবে অন্য দেশগুলোতে। এবার কাজ হবে মোট ১৫ দিন।
ছবির শুটিংয়ের জন্য ইমন এবার একাই যাচ্ছেন। জানালেন, দেশের বাইরের একজন শিল্পী এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন। তবে ওই শিল্পীর নাম তিনি প্রকাশ করতে চাননি।
ছবির বেশ কিছু অংশের কাজ হয়েছে ঢাকাসহ কয়েকটি জেলায়। এতে আরও অভিনয় করছেন নিরব, মেহজাবীন প্রমুখ।
ইমন আরও জানান, ২৭ সেপ্টেম্বর তাঁর একটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির নাম পুত্র এখন পয়সাওয়ালা। পরিচালক নারগিস আক্তার।