ইমনের নতুন ছবি 'অপদার্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালালের গল্প চলচ্চিত্রটির মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে নাম লিখিয়েছেন আবু শাহেদ ইমন। এবার শুরু করতে যাচ্ছেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র। তাঁর নতুন ছবির নাম অপদার্থ (ইংরেজিতে আ ফুলিশ ম্যান)। ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন আরেক নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
নতুন ছবির কাজ প্রসঙ্গে ইমন বললেন, ‘জালালের গল্পর আগেই এটি নিয়ে প্রস্তুতি শুরু হয়েছিল। তখন নাম ছিল একজন পুলিশের গল্প। পরে নামটি পরিবর্তন করেছি। ছবিটির জন্য ২০১১ সালে বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড থেকে চিত্রনাট্য উন্নয়নের জন্য অনুদান পেয়েছিলাম। পাশাপাশি এটি ২০১১ সালে বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে অংশ নেয়, সুইডেনের গোটেবোর্গ চলচ্চিত্র উৎসব থেকে সেরা পিচিংয়ের জন্য পুরস্কার পেয়েছে।’
অপদার্থর কাজ শুরু হবে আগামী বছর। ওই বছরের মধ্যেই কাজ শেষ করার ইচ্ছা নির্মাতার। তবে অভিনয়শিল্পী হিসেবে কারা থাকবেন, সে ব্যাপারে আপাতত চুপচাপ আছেন ইমন।