ইমনের বয়স ৬০!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

: ইমন, আপনার বয়স কতো?
: ৬০।
: বলেন কী?
: বিশ্বাস হচ্ছে না? এই যে আমার মাথার সব চুল পেকে গেছে। ভ্রুতেও পাক ধরেছে। গায়ের চামড়া কুচকে গেছে। হাটতেও কষ্ট হচ্ছে।
(এরপর হাসলেন ইমন)
৬০ বছর বয়সের গেটআপ নিয়ে আজ ৮ অক্টোবর ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন ইমন। নিঁখুত মেকআপ। প্রথমে দেখে যে কেউ অবাক হবেন, তাতে কোনো সন্দেহ নেই। ইমন এমন গেটআপ কেন নিয়েছেন? বললেন, ‘আমি একটি টেলিছবিতে অভিনয় করছি। নাম “না, ভুলবো না কোনোদিন”। প্রেমের গল্প। এখানে আমি বার্ধক্যের একটা গেটআপ নিয়েছি। এরপর ছবি তুলে তা ফেসবুকে দিয়েছি।’
‘না, ভুলবো না কোনোদিন’ টেলিছবিতে ইমনের সঙ্গে অভিনয় করছেন শখ। এর আগে তাঁরা একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। টেলিছবিটি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন, পরিচালনা করছেন হিমেল আশরাফ। শিগগিরই টেলিছবিটি দেখানো হবে চ্যানেল আইয়ে।