ইমপ্রেস টেলিফিল্মের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯-এ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডেরই জয়জয়কার। এ পুরস্কারে এবার ২৬টি শাখায় মোট ২৮ জন পুরস্কৃত হচ্ছেন। এর মধ্যে ১২টি পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দুটি ছবি। ছবি দুটি হচ্ছে, অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ এবং গোলাম রাব্বানী বিপ্লবের ‘বৃত্তের বাইরে’।দুটি ছবির মধ্যে শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ নায়িকা, শ্রেষ্ঠ শিশুশিল্পী, শ্রেষ্ঠ মেকআপম্যান, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা মিলে মোট আটটি বিভাগে পুরস্কার জিতেছে অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা ছবিটি।অন্যদিকে ‘বৃত্তের বাইরে’ চলচ্চিত্রটি সেরা পার্শ্ব অভিনেতা, সেরা চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা এবং শ্রেষ্ঠ শব্দ গ্রাহক হিসেবে চারটি পুরস্কার জিতেছে।উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবারই প্রথম আজীবন সম্মাননা চালু করা হয়েছে। এ বছর এই সম্মাননা দেওয়া হবে প্রয়াত অভিনেত্রী সুলতানা জামানকে।২৩ জুলাই বিকেলে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রিয়াজ ও শমী কায়সার।