ইমপ্রেস ধ্রুপদী চলচ্চিত্র সংগ্রহ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড সুস্থ ও শৈল্পিক ধারার চলচ্চিত্র সংগ্রহ শুরু করেছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এতে ইমপ্রেস টেলিফিল্মকে আশীর্বাদ চলচ্চিত্র তাদের চারটি ছবির স্বত্ব প্রদান করে। ছবি চারটি হচ্ছে ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম, গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি, অনুপ সিং পরিচালিত দ্য নেইম অব এ রিভার এবং বাসু চ্যাটার্জী নির্মিত হঠাৎ বৃষ্টি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার গৌতম ঘোষ। ছবিগুলো আনুষ্ঠানিকভাবে প্রদান করেন আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান এবং চ্যানেল আইয়ের পক্ষ থেকে গ্রহণ করেন ফরিদুর রেজা সাগর।