ইমরান বাবুর্চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা ইমরান খানের নবপরিণীতা অবন্তিকার এখন তৃপ্তির ঢেঁকুর তোলার সময়! হেঁশেলটা যে তাঁর পতিপ্রবর ভালোই সামলান। অবন্তিকা সেটি ভালো জানলেও অনেকের কাছে এত দিন তা অজানাই ছিল। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে হেঁশেলেই নাকি দেখা যায় ইমরানকে। রান্না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে নাকি জুড়ি নেই তাঁর। কদিন বাদেই মেরে ব্রাদার কি দুলহান ও শর্ট টার্ম শাদি নামের দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে ইমরানের। এ উপলক্ষে ওই দুই ছবির সহ-অভিনেতা ও কলাকুশলীদের দাওয়াত করেছিলেন বান্দ্রার নিজ বাড়িতে। অতিথিরা যথাসময়ে হাজির। টেবিলে হরেক পদের খাবার। তবে ওই মুখরোচক খাবারগুলো যে স্বয়ং ইমরানের হাতে তৈরি, তা কেউ ঘুণাক্ষরেও টের পাননি। যখন শুনলেন, তখন চক্ষু চড়কগাছ! তাই অনেকেই বলছেন, ১৯৭২ সালে মুক্তি পাওয়া রাজেশ খান্নার বাবুর্চি ছবিটির সিক্যুয়েল বানানো হলে ইমরানই হবেন যোগ্য ‘বাবুর্চি’।