ইমরানকে ক্যাটরিনার থাপড়!
একটি-দুটি নয়, ক্যাটরিনা কাইফ গুনে গুনে ১৬টি থাপড় মেরেছেন ইমরান খানের গালে। এটুকু শুনেই অবাক হবেন না যেন। ঘটনাটি ঘটেছে মেরে ব্রাদার কি দুলহান ছবির সেটে। রোমান্টিক কমেডি ধাঁচের ওই ছবির একটি দৃশ্যে ইমরান খানকে চড় মারার কথা ক্যাটরিনার। কিন্তু দৃশ্যটি পরিচালক আলী ও ক্যাটরিনা কারোরই মন মতো হচ্ছিল না। সে কারণেই এতগুলো থাপড় খেতে হলো বেচারা ইমরানকে। আগামী ৯ সেপ্টেম্বর নবাগত পরিচালক আলী আব্বাস জাফরের এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে অভিনয়ের আগ্রহই ছিল না ইমরানের। বছরখানেক আগে আদিত্য চোপড়া তাঁকে ডেকে পাকিস্তানি এ তরুণের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। আলী তখনই ছবিটি করার কথা বলেন। কিন্তু ছবির নাম মেরে ব্রাদার কি দুলহান অর্থাত্ ‘আমার ভাইয়ের বউ’ এবং গল্পটা শুনেই ভড়কে গিয়েছিলেন ইমরান। ওমুখো হওয়ার আগ্রহ দেখাননি আর। আলীর দেওয়া পাণ্ডুলিপিটা ঘরেই পড়েছিল অবহেলায়। একদিন ইমরানের মায়ের চোখে পড়ে সেটার ওপর। তিনি পড়লেন এবং ছেলেকে ডেকে পাণ্ডুলিপিটার প্রশংসা করলেন। ইমরান তখন নিজেও পড়লেন এবং আনন্দ-উচ্ছ্বাসমাখা গল্পটা তাঁরও মনে ধরল খুব। ওয়েবসাইট।