ইমরানের গালে ক্যাটরিনার থাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি-দুটি নয়, ক্যাটরিনা কাইফ গুনে গুনে ১৬টি থাপড় মেরেছেন ইমরান খানের গালে। এটুকুন শুনেই রহস্যের গন্ধ শুঁকবেন না যেন। ঘটনা ঘটেছে মেরে ব্রাদার কি দুলহান ছবির সেটে। রোমান্টিক কমেডি ধাঁচের ওই ছবির এক দৃশ্যে ইমরান খানকে চড় মারার কথা ক্যাটরিনার। কিন্তু দৃশ্যটা পরিচালক আলী ও ক্যাটরিনা কারোরই মনমতো হচ্ছিল না। বারবার দৃশ্য ধারণ করতে গিয়েই এতগুলো থাপড় খেতে হলো বেচারা ইমরানকে। আগামী ৯ সেপ্টেম্বর নবাগত পরিচালক আলী আব্বাস জাফরের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ওয়েবসাইট।