ইমরানের গায়েহলুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খানের সঙ্গে সফর সংক্ষিপ্ত করে মুম্বাই ফিরছেন কারিনা কাপুর। ব্রিটেন সফরের রাশ টেনে ধরেছেন দীপিকা পাডুকোন। তিনিও এসে যোগ দিচ্ছেন। জেনেলিয়া ডি সুজা মুম্বাইয়েই আছেন। সুতরাং তাঁকে আর আলাদা করে বলতে হলো না। নামীদামি এসব অভিনেত্রী একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছুটে আসছেন। বিয়েটি অভিনেতা ইমরান খানের। বাল্যবন্ধু অবন্তিকা মালিককে বিয়ে করছেন তিনি। ১০ জানুয়ারি ইমরান খানের বিয়ে। আর আগামী শনিবার গায়েহলুদ। সেই অনুষ্ঠানে থাকার জন্য কারিনা, দীপিকা, জেনেলিয়া, ক্যাটরিনা ও সোনমকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন ইমরান। কারণ, এসব অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু শুটিংয়ে ব্যস্ত থাকায় ক্যাটরিনা কাইফ ও সোনম কাপুর গায়েহলুদে থাকতে পারছেন না। ওয়েবসাইট।