ইমরানের বিয়ে জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ছয় বছরের প্রণয় বিয়েতে রূপ নিচ্ছে। আগামী বছরের জানুয়ারিতে বিয়ে করছেন অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিক। বিয়ে হবে থাইল্যান্ডের প্রাসাদোপম একটি অবকাশ যাপন কেন্দ্রে। চলতি বছরের জানুয়ারি মাসে তাঁদের বাগদান হয়। সম্প্রতি ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু ও পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান খান মুখ খোলেননি। শুধু এটুকু নিশ্চিত করেছেন, ছবির কাজ শেষ করে হাতে যখন সময় পাবেন, তখনই বিয়েটা সেরে ফেলবেন। বর্তমানে তিনি করণ জোহরের শর্ট টার্ম শাদি ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওয়েবসাইট।