ইমরানের বিয়ে ৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের নায়ক ইমরান খান এবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন। আগামী ৮ জানুয়ারি ইমরান তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করছেন। ইমরান জানিয়েছেন, ওইদিন তাঁরা রেজিস্ট্রি বিয়ে করবেন। তারপর বলিউডে পার্টি দেবেন। কবে এবং কোথায় ওই পার্টি হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে মামা আমির খানের ওপর সবকিছু নির্ভর করছে।ইমরান আরও জানিয়েছেন, দুই পরিবারের উপস্থিতিতেই রেজিস্ট্রি বিয়ে হবে। তবে নিজের বিয়েতে শুটিং থেকে মাত্র আট দিনের ছুটি নিচ্ছেন ইমরান। এ ব্যাপারে হবু বধূ অবন্তিকারও নাকি মত আছে।ইমরান বললেন, ‘আসলে ও (অবন্তিকা) আমাকে অনেক দিন ধরে চেনে। আমার কাজের ব্যাপারে ধারণা আছে।’আগামী শুক্রবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে ইমরানের নতুন ছবি ব্রেক কি বাদ মুক্তি পাচ্ছে। তার পরই কারিনা কাপুরের সঙ্গে করন জোহরের ছবি শর্ট টার্ম শাদির শুটিং শুরু হবে। চলবে যশরাজ ফিল্মসের মেরি ব্রাদার কি দুলহান ছবির শুটিংও।