ইমরানের বুদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক পাল্টাচ্ছেন। নায়িকা পাল্টাচ্ছেন। ছবির কাহিনিকার পাল্টাচ্ছেন। কিন্তু পাল্টাচ্ছে না তাঁর ভাগ্য। একের পর এক ফ্লপ কিংবা সাধারণ ব্যবসা করা ছবি উপহার দিয়েই চলেছেন ইমরান খান। অথচ ২০০৮ সালে কী দুর্দান্ত অভিষেকই না হয়েছিল। জানে তু ইয়া জানে না মাতিয়ে দিয়েছিল বক্স অফিস। গত ছয় বছরে আরও এক ডজন ছবি করে কোনোটাতেই সেই সাফল্যের পুনরাবৃত্তি আনতে পারেননি। উপায় কী? একটা উপায় তিনি পেয়েছেন। নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন। লাভ না হলে না হোক, ক্ষতিটা যেন কম হয় প্রযোজকের! আমির খানের ভাগনে অবশ্য বলেছেন, ‘আমি টাকার পেছনে কখনোই ছুটিনি। পারিশ্রমিক পছন্দ হয়নি বলে ছবি করিনি—এমন নজির নেই। সব সময়ই কম পারিশ্রমিকে কাজ করেছি, যেন ছবিটা লগ্নির টাকা দ্রুত তুলে আনতে পারে।’