ইয়ামি গৌতমের রোমাঞ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতি যাকে বলে তুঙ্গে। একের পর এক প্রযোজক কড়া নাড়ছেন দুয়ারে। এই বছরেই এরই মধ্যে চার-চারটি ছবি ঝুলিতে পুরেছেন ইয়ামি গৌতম। এর মধ্যে একটি ছবি আবার তামিল ও তেলেগু—দুই ভাষাতেই করা হচ্ছে। কাজ করতে চলেছেন অজয় দেবগনের সঙ্গে। মুক্তির অপেক্ষায় থাকা আমান কি আশা ছবিতে তাঁর বিপরীতে আছেন আলী জাফর।
রোমাঞ্চিত ইয়ামি বলেন, ‘আমার পরের ছবির শুটিং আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে। এই ছবিতে আমার বিপরীতে আছেন অজয় দেবগন। পরিচালনা করবেন প্রভু দেবা।’
১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ইয়ামির ছবি আমান কি আশা। এই ছবিটি তাঁকে ভিকি ডোনার-এর মতো আরেকটি বড় সাফল্য এনে দেবে বলেও আশা করেন এই নায়িকা। আমান কি আশা ছবিতে ভারতীয় পাঞ্জাবি এক তরুণীর সঙ্গে পাকিস্তানি মুসলিম এক তরুণের প্রেম দেখানো হবে। আইএনএনএস।