ইরফান খানের প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করতে গত ১৬ মার্চ ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান। টানা ২৫ দিন শুটিং করে ১৫ এপ্রিল ভারতে ফিরে গেছেন তিনি। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তফা সরয়ার ফারুকী ও বাংলাদেশের মানুষের ভূয়সী প্রশংসা করেছেন এই আন্তর্জাতিক তারকা।

বুধবার মুম্বাই মিরর-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেতা বলেন, ‘সত্যি বলতে এই ছবির চিত্রনাট্যের চেয়ে পরিচালক ফারুকীর সঙ্গে কাজ করব ভেবেই বেশি উচ্ছ্বসিত ছিলাম। আমি তাঁর “পিপড়াবিদ্যা” ছবিটি দেখেছিলাম এবং সেখানে ফারুকীর গল্প বলার ক্ষমতা আর দূরদর্শিতা আমাকে অভিভূত করেছিল।’
সেই মুগ্ধতা থেকেই নাকি ‘ডুব’ সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন ইরফান। মুম্বাই মিররকে এ কথা জানিয়েছেন ইরফান। ৩৫ দিনের কাজ মাত্র ২৫ দিনে শেষ করায় নির্মাতা ফারুকীর পাশাপাশি ‘ডুব’ ইউনিটের সবার প্রশংসাও করেছেন তিনি। তিনি বলেন, ‘মজার কিছু মানুষের সঙ্গে কাজ করতে পারাটা সব সময়ই একটা বাড়তি পাওয়া। ইউনিটের সবাই খুব অতিথিপরায়ণ ও যত্নশীল ছিল। এমন দলের সঙ্গে কাজ করতে পারাটা আনন্দের ব্যাপার।’
মুম্বাই মিরর।