ইরান শিল্পকলা উত্সবে বাংলাদেশের শিল্পীর পুরস্কার লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ থেকে ১৮ সেপ্টেম্বর ইরানের জরগান শহরে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক তরুণ শিল্পী শিল্পকলা উত্সবে বাংলাদেশের শিল্পী মো. হাসান মোরশেদ চিত্রকলায় প্রথম পুরস্কার লাভের গৌরব অর্জন করেন। ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী হাসান মোরশেদকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তিনি এক হাজার ৫০০ মার্কিন ডলার, সনদ ও ট্রফি গ্রহণ করেন। উল্লেখ্য, এই আন্তর্জাতিক উত্সবে ২১টি দেশের দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন। হাসান মোরশেদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রাচ্যকলা বিভাগে এমএফএ প্রথম পর্বে অধ্যয়ন করছেন। বিজ্ঞপ্তি।