ইরানি ছবি পেল স্বর্ণ ভল্লুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত রোববার ৬১তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎ সবের পুরস্কার তুলে দেওয়া হলো। এ বছর সেরা চলচ্চিত্র হিসেবে স্বর্ণ ভল্লুক জিতেছে ইরানি ছবি নাদের অ্যান্ড সিমিন: এ সেপারেশন। ছবিতে পরিচালক আসগর ফরহাদি সমস্যা-জর্জরিত এক দম্পতির কাহিনি তুলে ধরেছেন। ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন পেম্যান মোয়াদি।সেরা অভিনেত্রী হয়েছেন একই ছবির লেইলা হাতামি।স্বর্ণ ভল্লুক নিতে এসে পরিচালক আসগর ফরহাদি খ্যাতিমান ইরানি পরিচালক জাফর পানাহির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলে থাকায় বার্লিন উৎ সবে বিচারক হিসেবে যোগ দিতে পারেননি জাফর পানাহি। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জার্মানির উলরিখ কোহলার (স্লিপিং সিকনেস)। অবশ্য দুই বছর আগে ফরহাদি সেরা পরিচালকের পুরস্কার বাগিয়েছিলেন।এদিকে বার্লিন চলচ্চিত্র উৎ সবে রৌপ্য ভল্লুক জিতেছে হাঙ্গেরির ছবি দ্য তুরিন হর্স। ওয়েবসাইট।