ইরানি ছবি 'ড্রাম' যাচ্ছে ভেনিসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানি পরিচালক কেইভান কারিমি
ইরানি পরিচালক কেইভান কারিমি

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইরান পাঠাচ্ছে কেইভান কারিমির ‘ড্রাম’ ছবিটি। ৭৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে যাচ্ছে ছবিটি।
‘ড্রাম’ ছবিটির গল্প একজন আইনজীবীকে ঘিরে আবর্তিত হয়েছে। একটি প্যাকেজ পাওয়ার পর তাঁর জীবন একেবারে পাল্টে যায়। তেহরান শহরে স্বপ্নিল আবেশে সাদা-কালোয় নির্মিত হয়েছে এ ছবি। ‘ড্রাম’ সিনেমার গল্পটি নেওয়া হয়েছে আলি-মোরাদ ফাদাই-নিয়ার একই নামে লেখা একটি বই থেকে।

ইরানি পরিচালক কেইভান কারিমির ‘ড্রাম’ ছবির একটি দৃশ্য
ইরানি পরিচালক কেইভান কারিমির ‘ড্রাম’ ছবির একটি দৃশ্য

ছবিটি ইরান ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এই ছবির মাধ্যমেই কারিমি প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করছেন। এর আগে তিনি ‘ব্রোকেন বর্ডার’ নামে একটি তথ্যচিত্র এবং ‘দ্য অ্যাডভেঞ্চার অব ম্যারিড কাপল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
এবার ভেনিস চলচ্চিত্র উৎসবটির উদ্বোধন হবে ৩১ আগস্টে। সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত তা চলবে। উৎসবের প্রতিযোগিতার বাইরের বিভাগটি এবার আব্বাস কিয়ারোস্তামিকে উৎসর্গ করা হয়েছে। মেহর নিউজ এজেন্সি