ইলিনা-শহীদের রসায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর ও ইলিনা ডি’ক্রুজ
শহীদ কাপুর ও ইলিনা ডি’ক্রুজ

প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। কিন্তু প্রথম জুটিতেই দুজনের রসায়ন এতটাই জমেছে যে, মনে হয়েছে যেন কত যুগ ধরে তাঁরা কাজ করছেন একসঙ্গে। ফাটা পোস্টার নিকলা হিরো ছবিতে শহীদ কাপুরের সঙ্গে অভিনয়টা তাই বেশ উপভোগ করেছেন ইলিনা ডি’ক্রুজ। এক সাক্ষাৎকারে বরফি দিয়ে আলোচনায় আসা এই অভিনয়শিল্পী বলেন, ‘পর্দায় আমার আর শহীদের রসায়ন বেশ ভালো জমেছে, যেহেতু এটা নতুন একটা জুটি। শহীদ সত্যিই দুর্দান্ত অভিনয় করেছেন। তাঁর মিষ্টি বালক-ধরনের একটা ভাবমূর্তি আছে। তবে এই ছবির জন্য তিনি কিন্তু অনেক খেটেছেন।’ মারধর, ড্রামা, কমেডি—এক কথায় বিনোদনে ভরপুর ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। আইএএনএস।