ইলিয়ানার বড় অস্ত্র গ্ল্যামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়ানা ডি’ক্রুজ
ইলিয়ানা ডি’ক্রুজ

বরফি ছবিতে অন্য রকম একটি চরিত্র দিয়েই বলিউড কাঁপিয়ে অভিষেক। তবে ইলিয়ানা ডি’ক্রুজের সরল স্বীকারোক্তি, তিনি ‘অন্য রকম’ কিছু করার জন্য চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখেননি; বরং ধুমধাড়াক্কা নাচ-গানে ভরপুর পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতেই কাজ করতে বেশি আগ্রহ তাঁর। গ্ল্যামারনির্ভর ছবিতেই তিনি কাজ করতে চান।
ইলিয়ানা বিদ্যা বালানের মতো প্রতিভাময়ী নন। তা ছাড়া বরফির মতো ছবিও রোজ রোজ হাতে পাবেন না। মাত্র কয়েক দিনের বাস্তবতা খুব ভালো করে টের পেয়ে গেছেন বলেই নিজের গায়ে বিশেষ কোনো সিল-ছাপ্পর পড়তে দিতে রাজি নন এই ২৫ বছর বয়সী। ইলিয়ানা বলেন, ‘আমাকে স্বীকার করতেই হবে, বলিউডে টিকে থাকতে হলে আপনার মধ্যে একটা নির্দিষ্ট মাত্রায় গ্ল্যামার থাকতেই হবে।’ পিটিআই।