ইলিয়াস কাঞ্চনের আড্ডায় ফারুক

জিটিভির তারার কথা অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়ে এলেন চলচ্চিত্র অভিনেতা ফারুক। অনুষ্ঠানে তিনি আড্ডা দিয়েছেন আরেক চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে।
এ প্রসঙ্গে প্রথম আলোকে ফারুক বলেন, ‘অনেক দিন পর টিভি অনুষ্ঠানে অংশ নিলাম। শুটিংয়ের দিন চমত্কার একটি আড্ডা হয়েছে। নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। দর্শকরা অনেক কিছুই জানতে পারবেন।’
তারার কথা অনুষ্ঠানের প্রযোজক কামরুল হাসান বায়েজিদ বলেন, ‘আড্ডায় চলচ্চিত্র অভিনেতা ফারুকের জীবনের গল্পগুলো তুলে ধরা হয়েছে। তাঁর আজকের অবস্থানে আসার ব্যাপারটির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও চলচ্চিত্রে নতুনদের করণীয় কী সে বিষয়েও তিনি আলোকপাত করেছেন। কর্মজীবনের মজার ঘটনার পাশাপাশি কষ্টকর ঘটনার কথাও ফারুক তারার কথায় বলেছেন।’
কামরুল হাসান বায়েজিদের প্রযোজনায় তারার কথা প্রচারিত হবে কাল বৃহস্পতিবার রাত আটটায়।