ইশারা ভাষায় নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে ইশারা ভাষায় (সাইন ল্যাঙ্গুয়েজ) নাটক হবে। নাটকটি মঞ্চে আনার ব্যাপারে ঢাকা থিয়েটারকে সহযোগিতা করছে ঢাকার ব্রিটিশ কাউন্সিল। নাটকটিতে অভিনয় করবেন সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) রোগী এবং ঢাকা থিয়েটারের নাট্যকর্মীরা। তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন ব্রিটিশ প্রশিক্ষক জেনিফার থি শিলে। গতকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মহড়াকক্ষে শুরু হয়েছে এই প্রশিক্ষণ।ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট নাটকের নির্দেশনা দেওয়ার সময়ই ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইশারা ভাষায় একটি নাটক করার ব্যাপারে আমার আলোচনা হয়। ব্যাপারটি কিন্তু খুব মজার। আমি নিজেও প্রশিক্ষণ নিচ্ছি। বিষয়টি বোঝার চেষ্টা করছি। কারণ, কর্মশালার পর আমিই নাটকটির নির্দেশনা দেব।’নাসির উদ্দীন ইউসুফ জানান, এ বছর বিভিন্ন সময় আরও কয়েকবার ইশারা ভাষার এই নাটক নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে। পরে হবে মহড়া। আর নাটকটি মঞ্চে আসবে আগামী বছর।