ইসরাইল তালুকদারের অবস্থা সংকটাপন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফিল্ম এডিটরস গিল্ডের সাবেক সভাপতি ও প্রবীণ চলচ্চিত্র সম্পাদক ইসরাইল তালুকদারের অবস্থা সংকটাপন্ন। ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তিনি চিত্রসম্পাদক হিসেবে প্রথম কাজ করেন কার বউ ছবিতে। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলো হলো: দর্পচূর্ণ, স্বরলিপি, মোমের আলো, রাতের পর দিন, গাজী কালু চম্পাবতী, আপন দুলাল, রাই বিনোদিনী, ব্যবধান, লক্ষ্মীবধূ ইত্যাদি।