ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘রানওয়ে’র সফল প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে রানওয়ে ছবিটির সফল প্রদর্শনী শেষ হলো গতকাল মঙ্গলবার। ছবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে ছবিটির প্রদর্শনী হয়েছে। প্রতিটি প্রদর্শনীতে এক হাজার ২৫০ আসনের মিলনায়তনটি ছিল কানায় কানায় পূর্ণ।এখানে প্রতিটি প্রদর্শনীতে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের রানওয়ে ছবি ছাড়াও নরসুন্দর ও ইউনিসান নামে দুটি ছবি দেখানো হয়েছে।ইসলামী বিশ্ববিদ্যালয়ে রানওয়ে ছবির উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক তারেক মাসুদ বলেন, ‘আর সব ছবির মতো এ ছবির পেছনে বড় কোনো পৃষ্ঠপোষক ছিল না। দর্শকেরা যাঁরা টিকিট কেটে ছবি দেখছেন, আপনারাই আমাদের সত্যিকারের পৃষ্ঠপোষক।’তাঁর সঙ্গে রানওয়ের সিনেমাটোগ্রাফার মিশুক মুনিরসহ ছবির সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।এদিকে গতকাল মঙ্গলবার রানওয়ে প্রদর্শনীর সমাপনী দিনে ক্যাথরিন মাসুদ নারী দর্শকদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘নারীরা সব সময় ভালো সিনেমার সমঝদার।’ চমৎকার আয়োজনের জন্য ক্যাথরিন মাসুদ ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে ধন্যবাদ জানান।