ঈদ-অ্যালবামের খোঁজ-খবর
এবারের ঈদে বাজারে আসছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রজাপতি চলচ্চিত্রের গানের অ্যালবাম। দ্বিতীয়বারের মতো হাবিব কোনো চলচ্চিত্রের সব কটি গানের সুর ও সংগীতায়োজন করছেন। এই গানগুলোর জন্য গত কয়েক মাসে অন্য কোনো অ্যালবামের কাজ করেননি তিনি। কুমার বিশ্বজিৎ, বালাম, ন্যান্সি, সিঁথি, কণা ও হাবিবের গাওয়া গানগুলোর প্রতি এখন আগ্রহ সবার। এবারের ঈদে আরও চমক হিসেবে থাকছে মুম্বাইয়ের শিল্পী শানের গান। সোহানুর রহমান সোহান পরিচালিত পরান যায় জ্বলিয়া ছবিতে গান গেয়েছেন তিনি। শওকত আলী ইমনের সুরে এ ছবির গানের অ্যালবামে আরও থাকবে এস আই টুটুল, ডলি সায়ন্তনী, এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও রুপমের গাওয়া গান। এম বি মানিক পরিচালিত শাকিব খান-শখ জুটির প্রথম ছবি বল না তুমি আমার ছবির গানের অ্যালবাম বাজারে আসছে। আলী আকরাম শুভর সুরে এতে গান গেয়েছেন এস আই টুটুল, মনির খান, সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা, মিলা, আসিফ ও পলাশ।বাজারে এরই মধ্যে চলে এসেছে সুজিত মোস্তফার আবার হল দেখা। দুই বাংলার শিল্পীদের নিয়ে জুলফিকার রাসেলের তত্ত্বাবধানে বের হচ্ছে দ্বৈত গানের মিশ্র অ্যালবাম পরস্পর। এখানে গান গেয়েছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার এবং কলকাতার শিল্পী রূপঙ্কর।হাবিব ওয়াহিদ, সায়ান ওয়াহিদ ও এরশাদ ওয়াহিদ চাচাতো ভাইবোন। এই তিন শিল্পী মিলে বের করেছেন মিশ্র অ্যালবাম জাস্ট ওয়াহিদ। দীর্ঘদিন ধরে সংগীতায়োজনের কাজ করা রিপন খান প্রথমবারের মতো গান গাইছেন। মিশ্র অ্যালবামটির নাম মিক্সড সেশন ওয়ান। অ্যালবামে রিপন খানের সঙ্গে সেরা কণ্ঠের পূজাসহ গাইছেন একঝাঁক নতুন শিল্পী। প্রথম অ্যালবাম জনপ্রিয়তা পাওয়ার পর শফিক তুহিন নিয়ে আসছেন তাঁর দ্বিতীয় অ্যালবাম শফিক তুহিন ডট কম। মানাম আহমেদের সংগীতায়োজনে আসছে বেবী নাজনীনের একক অ্যালবাম ইচ্ছে করে ভালবাসি। আঁখি আলমগীরের নতুন ফোক অ্যালবাম চোখ দিয়ে ছুঁয়েছি তোমায়-এর সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। দেলোয়ার আরজুদা শরফের কথা ও সুরে আসছে ফজলুর রহমান বাবুর একক অ্যালবাম ডুবাডুবি, বারী সিদ্দিকীর একক অ্যালবাম ভালবাসার জ্বালা। সফল জুটি মমতাজ-কালা মিয়া আবারও এক হয়ে বের করছেন নতুন দ্বৈত অ্যালবাম। সেরা কণ্ঠের আবিষ্কার চম্পা বণিকের প্রথম অ্যালবাম স্বপ্নের আঙিনায় বাজারে এসেছে সপ্তাহ তিনেক আগে। পৃথ্বীরাজের সংগীতায়োজনে মাহাদীর দ্বিতীয় একক অ্যালবাম অন্যরকম বাজারে এসেছে এই সপ্তাহে।আসছে তৌসিফের অনুপ্রেরণা, শওকাতের কথা ও সুরে সাবরিনার সূর্য ছোঁব বলে, ক্লোজআপ ওয়ানের রাজীবের একলা মানুষ, আরফিন রুমীর সংগীতায়োজনে সায়রা রেজার এক নিমিষে, সাজুর একক, অভির প্রথম একক অ্যালবাম প্রেমের মরা জলে ডোবে না।অনেকদিন পর আইয়ুব বাচ্চু একটি মিশ্র অ্যালবামের সুর ও সংগীত করলেন। নাম অনুভবে। অ্যালবামে দুটি করে গান গেয়েছেন জুয়েল, মিমি, বিজয় ও কান্তা। বেরিয়েছে ক্লোজআপ তারকা রিংকুর অ্যালবাম ফকির লালন বলে, ক্ষুদে গানরাজের পড়শীর প্রথম একক অ্যালবাম পড়শী, ঝুমার বৃষ্টি নূপুর, আশার রাজকুমার। বালাম, ফুয়াদ, বাপ্পা, হূদয় খান, এস আই টুটুল, শওকত আলী ইমনের সংগীতায়োজনে আসছে জেইউকের একক অ্যালবাম জেইউকে। রাজীব মিউজিক বক্স অ্যালবামে গেয়েছেন বাপ্পা, কণা, মিলন মাহমুদ, মুন্নী, রাজীব। আড়ালে, নমন ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট অ্যালবামে কণ্ঠ দিয়েছেন নমন, শাওন শফী ও পলবাসা সিদ্দিকী।আশেকের দেখা হবে, অদিত ফিচারিং আসিফ, আবিদ রনী ফিচারিং সোহেল মেহেদীর মেঘের ভাঁজে, সেতু রায়ের জল জোছনা, অরণ্যর বন্ধু তোমায় দিলাম, সামিয়ার ও গো প্রভু, শ্বেতার হূদয় আমার প্রকাশ হল, ত্রিদিব রানার স্বপ্নে অভিষেক অ্যালবামগুলোও আছে মুক্তির তালিকায়।ব্যান্ডের অ্যালবামের মধ্যে আছে ব্যান্ড দল যাত্রীর দ্বিতীয় অ্যালবাম যাত্রী, রবীন্দ্রসংগীত নিয়ে শিরোনামহীনের অ্যালবাম শিরোনামহীন রবীন্দ্রনাথ, ক্রিমেটিক এক্সের রণাঙ্গনের ডাকটিকেট, ব্যান্ড মিশ্র অ্যালবাম রক ৪০৪, রক ৫০৫ ইত্যাদি। মিশ্র অ্যালবামগুলোর মধ্যে আরও আছে তমালের সংগীতায়োজনে মিশ্র অ্যালবাম বল না বিদায় (ফাহমিদা নবী, রেশাদ, নিঝু, রাসেল, পলবাসা, পুলক, শাহরুখ, তমাল), না বলা ভালবাসা (রুমী, কাজী শুভ, শহীদ, ফজলুর রহমান বাবু, টি ডব্লিউ সৈনিক, আইয়ুব, চম্পা বণিক, মিমি), ভালবাসার শেষ নেই (কনকচাঁপা, সুমনা বর্ধন, রিজিয়া পারভীন, নির্ঝর) ইত্যাদি।